সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, ময়ূখ রঞ্জন রক্তে রঙিন

কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, ময়ূখ রঞ্জন রক্তে রঙিন

অনলাইন ডেস্ক

 

কলকাতা: পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হন।
 

এই ঘটনায় সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষও আহতদের রক্তে রঙিন হয়ে পড়েন। তবে ময়ূখ নিজে সরাসরি কোনো আঘাত পাননি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই তথ্য জানান।
 

ময়ূখ রঞ্জন তার পোস্টে রক্তে দাগ পড়া শার্টের ছবি শেয়ার করে লিখেছেন, “বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে, কলকাতায় লাঠির আঘাতে সনাতনীদের রক্ত লেগে আমার জামায়। নাক-মুখ ফাটিয়েছে। কিন্তু আমি একা ছিলাম না। সবাইকে জাপটে ধরেছিলাম। এই দাগ লাগা জামাটা অনেককিছু বদলে দেবে। সবকিছু মনে রাখা হবে।”
 

পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, “বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫” এবং সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের ইমোজি দিয়েছেন।