শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

রুমায় কেএনএ ঘাঁটিতে সেনা অভিযানে সরঞ্জাম উদ্ধার

রুমায় কেএনএ ঘাঁটিতে সেনা অভিযানে সরঞ্জাম উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে মাসব্যাপী বিশেষ অভিযানে কুকি ন্যাশনাল আর্মি (কেএনএ) বা বম পার্টির একটি প্রশিক্ষণ ঘাঁটি শনাক্ত করে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
 

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুমার দুর্গম রেং ত্লাং এলাকায় ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তসংলগ্ন জনবসতিহীন এলাকায় কেএনএ-র সামরিক ঘাঁটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি ও কার্তুজ বেল্ট, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং আরও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং কৌশলগত স্থাপনাগুলো দখল করা হয়।
 

আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।