রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০৭:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু 

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ



কুড়িগ্রামের চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বিপ্লব মিয়া" (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১শে আগষ্ট) বিকাল আনুমানিক ৩টার দিকে, উপজেলার রমনা ইউনিয়নের "ভট্ট পাড়া" গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয়রা বলেন, আজ বিকেল আনুমানিক ৩টার দিকে, "বিপ্লব মিয়া ঝাঁকি জাল (মুট জাল)" নিয়ে নদীতে মাছ ধরতে নামেন। এ সময় সে নদীর তীব্র স্রোতের মধ্যে তলিয়ে যান, খুজে পাওয়া যায়নি। তারপর ১ঘন্টা পরে, নদের ডুবে যাওয়া স্থান থেকে একটু দূরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত বিপ্লব মিয়া, রমনা ইউনিয়নের জোড়গাছ সাতঘরি পাড়ার শামছুল হকের ছেলে বলে জানাগেছে।

এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশের ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় লোকজন ও স্বজনদের সহায়তায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি এবং আইনগত প্রক্রিয়া শেষে, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।