বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

চৌদ্দগ্রামে অস্ত্র উদ্ধারসহ খুনিদের গ্রেপ্তারের দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রামে অস্ত্র উদ্ধারসহ খুনিদের গ্রেপ্তারের দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ , কুমিল্লা প্রতিনিধি:-


কুমিল্লার চৌদ্দগ্রামে খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত। শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি  ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে 
চৌদ্দগ্রাম বাজারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর ভিপি শাহাবুদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের, সেক্রেটারী বেলাল হোসাইন,পৌর জামায়াতের আমীর  ইব্রাহিম, চৌদ্দগ্রাম উপজেলা'র সাবেক আমীর বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানসহ অন্যরা।


সমােশে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের আমলে চৌদ্দগ্রামে সকল হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। জামায়াত নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, তৎকালীন আওয়ামীলীগ সরকারের সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র-জনতার উপর হামলায় ব্যবহত সকল অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কাযকর না হলে উপজেলা জামায়াত আরো কঠোর কর্মসূচি পালন করবে।