শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কারসাজিতে এলপিজির দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা

কারসাজিতে এলপিজির দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা

খুচরা ও পাইকারি পর্যায়ে কারসাজির মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 

জ্বালানি উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সামান্য বাড়িয়েছে। তবে এই দাম বাড়ার আশঙ্কাকে কেন্দ্র করে কিছু খুচরা ও পাইকারি ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এর ফলে বাজারে অস্বাভাবিকভাবে এলপিজির দাম বেড়ে গেছে।
 

তিনি আরও জানান, এলপিজির বাজার স্বাভাবিক রাখতে ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকার নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।