বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইসিসির প্রধান কৌঁসুলির বিরুদ্ধে রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানা

আইসিসির প্রধান কৌঁসুলির বিরুদ্ধে রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির দুই মাস পর মস্কোর এই তালিকায় আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ও একাধিক বিচারকের নাম যুক্ত হয়েছে বলে শুক্রবার জানায় ‍রুশ বার্তা সংস্থা তাস।

তবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রধান কৌঁসুলির বিরুদ্ধে রাশিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইসিসি বলছে, তারা এতে ‘বিচলিত’ নয়।


শনিবার আদালতের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে 'বড় ধরনের অপরাধের কারণে জবাবদিহিতা নিশ্চিত করার আইনি ম্যান্ডেটকে খাটো করার জন্য' এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


এর আগে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আইসিসির জারি করা পরোয়ানাকে 'অবৈধ' বলে উল্লেখ করেছে। 

উল্লেখ্য, কারিম খান একজন ব্রিটিশ আইনজীবী, গত মার্চ মাসে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেসময় পুতিনকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়। রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল-তিনি ইউক্রেন থেকে শিশুদের অবৈধ উপায়ে রাশিয়াতে সরিয়ে নিয়েছেন।