মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতীয় পার্টি সুবিধাবাদী নয়: জি এম কাদেরের স্পষ্ট বার্তা

জাতীয় পার্টি সুবিধাবাদী নয়: জি এম কাদেরের স্পষ্ট বার্তা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


জাতীয় পার্টি (জাপা) কোনো সুবিধাবাদী দল নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, “জাতীয় পার্টিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। কিছু মানুষ আমাদের ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে বক্তব্য ও বিবৃতির মাধ্যমে আমাদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”

 

তিনি আরও বলেন, “অনেকে আমাদের সুবিধাবাদী বা সুবিধাভোগী দল হিসেবে চিহ্নিত করতে চান। কিন্তু বাস্তবতা হলো, জাতীয় পার্টির অধিকাংশ নেতাকর্মী সবসময় জনগণের পাশে থেকেছে এবং তাদের স্বার্থে সংগ্রাম করে যাচ্ছে। আগামীতেও জাতীয় পার্টি জনগণের পাশে থাকবে।”
 

আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত দলের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।