ডাবের শাঁসের চাটনি রেসিপি
প্রকাশ: 
সরাসরি তো পান করাই যায়, পাশাপাশি ডাবের পানি বা শাঁস দিয়ে তৈরি করতে পারেন অনেক পদ। যেমন ডাবের শাঁসের চাটনিসহ আরও অনেক পদ।
ডাবের শাঁসের চাটনি
উপকরণ: ডাবের শাঁস ১ কাপ, ধনেপাতা ২ টেবিল চামচ, পুদিনাপাতা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ১টি, আদা ১ টুকরা, বিটলবণ আধা চা–চামচ ও রসুন আধা চা–চামচ।
প্রণালি: সব উপকরণ পাটায় বেটে নিন। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এবার দোসা, ধোকলা, সমুচা কিংবা ঝাল স্ন্যাকসের সঙ্গে পরিবেশন করুন।