বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৮:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

সিলেট প্রতিনিধি:

 

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রশাসকের নজরে এসেছে।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, বর্তমানে সিটি কর্পোরেশনে কোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম চলছে না। তাই নিয়োগের নামে অর্থ লেনদেনের সুযোগও নেই।

তিনি বলেন, “সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। কেউ যদি আমার নাম বা সিসিকের নাম ব্যবহার করে চাকরির আশ্বাস দিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা।”

তিনি আরও বলেন, নিয়োগ সংক্রান্ত সব তথ্য শুধুমাত্র সিটি কর্পোরেশনের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি পাওয়ার আশ্বাসে বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

নাগরিকদের উদ্দেশে প্রশাসক বলেন, “কোনো অবস্থাতেই অর্থ লেনদেন করবেন না। প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।”

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।