শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৪:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তৃতীয় দিনের আপিল শুনানিতে আধাবেলায় ৩৬ আবেদন নিষ্পত্তি

তৃতীয় দিনের আপিল শুনানিতে আধাবেলায় ৩৬ আবেদন নিষ্পত্তি

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের তৃতীয় দিনের শুনানিতে আধাবেলায় ৩৬টি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
 

সোমবার (তারিখ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে সকাল থেকে শুরু হওয়া আপিল শুনানিতে দুপুর পর্যন্ত এসব আবেদনের শুনানি গ্রহণ করা হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
 

ইসি সূত্র জানায়, নিষ্পত্তিকৃত ৩৬টি আপিলের মধ্যে ১৯টি মঞ্জুর করা হয়েছে, ১৩টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং বাকি ৪টি আবেদন অনিষ্পন্ন রাখা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত শুনানি কার্যক্রম চলবে।
 

এর আগে আপিল শুনানির দ্বিতীয় দিনে (রোববার) মোট ৭১টি আবেদনের শুনানি শেষে ৫৮টি আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। ওই দিন ৭টি আবেদন নামঞ্জুর করা হয় এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।
 

এছাড়া প্রথম দিনের শুনানিতে ৭০টি আপিল আবেদনের মধ্যে ৫২টি মঞ্জুর করা হয়। এর মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই দিনে ১৫ জন প্রার্থীর আপিল আবেদন নামঞ্জুর করা হয় এবং ৩টি আবেদন বিবেচনাধীন রাখা হয়।
 

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।