মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৬:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১৮%-এর বেশি বেড়েছে গ্যাসের দাম ইউরোপে

১৮%-এর বেশি বেড়েছে গ্যাসের দাম ইউরোপে

লন্ডনের আইসিই (আন্ত:মহাদেশীয় এক্সচেঞ্জ) অনুসারে সোমবার ইউরোপে গ্যাসের দাম ১৮%-এর বেশি বেড়েছে এবং প্রতি ১,০০০ ঘনমিটারে ৩৫০ ডলার ছাড়িয়েছে।

নেদারল্যান্ডসের টিটিই (টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি) ভার্চুয়াল হাবে জুলাইয়ের গ্যাস সরবরাহের আগাম মূল্য প্রতি ১,০০০ ঘনমিটারে বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ মার্কিন ডলার বা বর্তমান ডলার ও ইউরোর বিনিময়হার অনুযায়ি প্রতি এমডব্লিউএইচ (এ মেগাওয়াট আওয়ার, প্রতি ঘন্টায় ১,০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য) এর মূল্য দাঁড়িয়েছে ৩২.০৮ ইউরো।

নরওয়ের উত্তরাঞ্চলে হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্টের গ্যাস লিকের কারণে ৩১ মে প্ল্যান্ট বন্ধ করা হয়েছিল। হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্ট নরওয়েজিয়ান গ্যাস রপ্তানিতে প্রায় ৫% এর জন্য অবদান রাখে। প্রতি বছর গড়ে ৬.৫ বিলিয়ন ঘনমিটার এলএনজি সরবরাহ করে। এ ঘটনায় গত সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি পায়। নরওয়েজিয়ান গ্যাস ট্রান্সমিশন প্রদানকারী গাসকোর পরিসংখ্যান অনুসারে ১৪ জুন থেকে প্ল্যান্টটি আবার চালু হবে।