বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লা নামে বিভাগ গঠনের দাবি সংসদে তুললেন খন্দকার মোশাররফ হোসেন

কুমিল্লা নামে বিভাগ গঠনের দাবি সংসদে তুললেন খন্দকার মোশাররফ হোসেন

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস-সোমবার (৬ এপ্রিল): 

 

 

জাতীয় সংসদে কুমিল্লা নামে পৃথক বিভাগ গঠনের দাবি জানিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

 

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।

 

ড. মোশাররফ হোসেন বলেন, কুমিল্লা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জেলা, যা শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে দেশের অন্যতম অগ্রগামী অঞ্চল হিসেবে পরিচিত। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে আলোচনা ও প্রত্যাশা রয়েছে।

 

তিনি আরও বলেন, অতীতে সরকার কুমিল্লায় বিভাগ গঠনের ঘোষণা দিলেও তা কুমিল্লা নামে না করার প্রস্তাব ছিল, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। কুমিল্লাবাসী দলমত নির্বিশেষে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল।

 

সরকার শেষ পর্যন্ত বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লার জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে দ্রুত ‘কুমিল্লা’ নামেই বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া উচিত।

 

এ সময় তিনি জাতীয় সংসদের মাধ্যমে এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।