সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আরব আমিরাতে ফুল ফান্ডেড বৃত্তির সুযোগ, আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল

আরব আমিরাতে ফুল ফান্ডেড বৃত্তির সুযোগ, আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খলিফা বিশ্ববিদ্যালয় ২০২৪ সালে বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড বৃত্তি প্রদান করছে। QS র‍্যাঙ্কিংয়ে ২০১৮ সালে ১৮১তম স্থান অধিকারকারী এই বিশ্ববিদ্যালয়টি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

 

বৃত্তির সুবিধা

সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
মাসিক উপবৃত্তি
স্বাস্থ্য ভাতা
গবেষণা ভাতা
আবাসনের সুবিধা
যাতায়াতের জন্য বিমানভাড়া
ভিসা আবেদনের ফি


আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতক এবং পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
ভালো একাডেমিক ফলাফল।
ইংরেজি ভাষায় দক্ষতা এবং সনদ।
আইইএলটিএসে স্কোর ৬.৫।
স্যাট-এ স্কোর ১৫৫০।
টোয়েফলে (ইন্টারনেট-বেসড টেস্ট) স্কোর ৯১।
স্টেটমেন্ট অব পারপাস (SOP) (৫০০ থেকে ১০০০ শব্দ)।
বিশ্ববিদ্যালয়ের ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
দুটি রেফারেন্স লেটার।


আবেদনের সময়সীমা

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য খলিফা বৃত্তির আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।


আবেদন প্রক্রিয়া

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।