শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২১:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এমন কুয়াশা নিয়ে যা জানালেন আবহাওয়া অফিস

এমন কুয়াশা নিয়ে যা জানালেন আবহাওয়া অফিস

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের দাপট আরও বেড়েছে। ঘন কুয়াশা আর শীতল বাতাসে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

 

রোববার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

কুয়াশায় ঢেকে গেছে পুরো রাজধানী; সূর্যের দেখা মিলছে না প্রায়ই। বৈরি আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশ দিক থেকে আসা শীতল বাতাসের প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে এসেছে। ফলে ঘন কুয়াশা পরিস্থিতি আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকতে পারে।

 

তারা জানায়, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

 

এদিকে শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ।