শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাখরনগর শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত

বাখরনগর শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন এবং ভক্তিমূলক পরিবেশে হরিনাম কীর্তন উপভোগ করেন।

 

অনুষ্ঠান চলাকালে মন্দির প্রাঙ্গণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে। হরিনাম কীর্তনে অংশ নিয়ে ভক্তরা আত্মিক প্রশান্তি ও আনন্দ অনুভব করেন বলে জানান আয়োজকরা।

 

এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের উপদেষ্টা মণ্ডলী ও কমিটির নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—সভাপতি বাবু অমর ভৌমিক, সহসভাপতি বাবু কেশবদাস, বাবু রঞ্জিত ঘোষ, কোষাধ্যক্ষ বাবু সুশীল চন্দ্র দাশ, বাবু শংকর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বাবু সুমন চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক বাবু শিশির বণিক, বাবু স্বপন চক্রবর্তী, বাবু সমর পাল, বাবু চন্দন ঘোষ, বাবু দয়াময় পাল, বাবু ঝোটন ঘোষ, বাবু প্রিয়তোষ পাল, বাবু সঞ্জয় পাল, বাবু নারায়ণ দাসসহ আরও বহু ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ।

 

আয়োজকরা জানান, ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।