শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিজয় না আসা পর্যন্ত বিশ্রাম নেই: জামায়াতে ইসলামীর আমীর

বিজয় না আসা পর্যন্ত বিশ্রাম নেই: জামায়াতে ইসলামীর আমীর

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম), প্রতিনিধি:

 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “বিজয় না আসা পর্যন্ত আমাদের বিশ্রাম নেই।” তিনি বলেন, চট্টগ্রাম বীরের জেলা—চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে এখান থেকেই প্রতিবাদের জোয়ার উঠেছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আজ স্বাধীনতার চেতনা জেগে উঠেছে, কিন্তু স্বাধীনতার পর সরকার বদলালেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।

 

শনিবার সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান ভোটের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাকে আইনের হাতে তুলে দিন। আগে শোনা যেত—‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’; এবার তা চলবে না। কেউ জাল ভোট দিতে এলে কঠোরভাবে প্রতিহত করা হবে।”

 

জনসভাস্থলে পৌঁছালে কয়েক লাখ নেতা-কর্মীর মিছিল ও স্লোগানে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানানো হয়।

 

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা শ্রমিক সভাপতি ইউসুফ বিন আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এছাড়া বিভিন্ন আসনের প্রার্থী ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন চট্টগ্রাম-১ আসনের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী নাসির উদ্দিন মনির, চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু, চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমসহ আরও অনেকে।

 

জনসভায় বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ, ছাত্রশিবির ও মিত্র রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।