সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র ডানপন্থিদের বিক্ষোভ, হাইকমিশনারকে হুমকি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র ডানপন্থিদের বিক্ষোভ, হাইকমিশনারকে হুমকি

অনলাইন ডেস্ক


দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উগ্র ডানপন্থি গোষ্ঠীর বিক্ষোভের ঘটনা ঘটেছে। ২০-২৫ জনের ওই দলে থাকা ব্যক্তি কয়েকটি গাড়িতে এসে হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মূল ফটকের সামনে উপস্থিত হয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়।

 

হাইকমিশনের সূত্র জানিয়েছে, বিক্ষোভকারীরা উচ্চস্বরে স্লোগান দিতে থাকে এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। ঘটনা চলাকালীন হাইকমিশনার এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসে অবস্থান করছিলেন।
 

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, দিল্লির কূটনৈতিকপাড়ায় এই ধরনের ঘটনা নজিরবিহীন। দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চললেও নিরাপত্তা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে হাইকমিশনকে সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় থাকতে হয়েছে।
 

ঘটনার সময় হাইকমিশনের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যদের নীরব ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পাশাপাশি কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে।