বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত ৮ লাখ মানুষ : জাতিসংঘ

মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত ৮ লাখ মানুষ : জাতিসংঘ

ঘূর্ণিঝড় মোখার আঘাতের পর মিয়ানমারে অন্তত আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জরুরি খাদ্য সহায়তা এবং অন্যান্য সাহায‌্য প্রয়োজন। জাতিসংঘ গত শুক্রবার (১৯ মে) এ তথ্য দিয়েছে। ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ মিয়ানমারে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২০ মাইল) বেগে আঘাত হানে।

মিয়ানমারের জান্তা সরকার ১৪৫ জন নিহত হওয়ার কথা জানালেও স্থানীয় সংবাদমাধ্যম জানায় সংখ্যাটি আরো বেশি।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি মিয়ানমারের রাখাইন রাজ্যজুড়ে এই ঝড়ের কথা বলতে গিয়ে জানায়, এমন একটি অঞ্চলে ঝড় আঘাত হেনেছে  যেখানে কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীর আবাসস্থল। ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের রাখাইন রাজ্যে যে এলাকাগুলো দিয়ে গেছে সেখানে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কর্মসূচি।

 

ডাব্লিউএফপির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সহকারী পরিচালক অ্যান্থিয়া ওয়েব বলেছেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি মাটিতে মিশে গেছে, উপড়ে পড়া গাছে রাস্তা বন্ধ হয়ে গেছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে গেছে আর টেলিযোগাযোগ ও বৈদ্যুতিক লাইনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোখায় ক্ষতিগ্রস্ত আট লাখসহ মিয়ানমারের অভ্যন্তরীণ উদ্বাস্তুতে পরিণত হওয়া ২১ লাখ মানুষের জরুরি সহায়তার জন্য জাতিসংঘের ছয় কোটি ডলার দরকার বলে জানিয়েছেন তিনি।  

তিনি আরো বলেন, ‘সেখানে অন্তত আট লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার।’ তাদের সংস্থা মিয়ানমারের রাখাইন ও চীন রাজ্য এবং মাগউই অঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্তত আট লাখ মানুষকে প্রাথমিকভাবে তিন মাসের জন্য সব ধরনের সহায়তার লক্ষ্য নিয়েছে। এদের প্রায় অর্ধেকই আগে থেকেই উদ্বাস্তুর জীবন যাপন করছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস