সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

এক বছর পর উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা

এক বছর পর উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা

জামালপুর প্রতিনিধি:-

 

গ্যাস সংকটে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। রোববার রাত থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করেছে কারখানাটি।
 

কারখানা সূত্রে জানা যায়, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার নিয়ন্ত্রণাধীন এই কারখানাটি কেপিআই-১ মানসম্পন্ন সার উৎপাদন করে। প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক ১,৭০০ টন ইউরিয়া উৎপাদন করলেও, গ্যাস সংকট ও প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে বর্তমানে উৎপাদন কমে দাঁড়িয়েছে ১,২০০ টনে। কারখানার স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে প্রতিদিন ৪২-৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তবে, ২০২৩ সালের ১৫ জানুয়ারি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানার গ্যাসের চাপ কমিয়ে দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
 

প্রায় ১৩ মাস পর, ১৩ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ পুনরায় বাড়ানো হলে, কারখানা কর্তৃপক্ষ ইউরিয়া উৎপাদনে ফেরার উদ্যোগ নেয়। যন্ত্রাংশ মেরামতের পর সব কার্যক্রম সম্পন্ন করে ২৪ ফেব্রুয়ারি, রোববার রাত থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানাটি।
 

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ. স. ম. মোসলে উদ্দিন জানান,
"দীর্ঘদিন গ্যাস সংকটে কারখানার উৎপাদন বন্ধ ছিল। তবে ১৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হলে, আমরা ধাপে ধাপে উৎপাদনে ফেরার প্রস্তুতি নিই। সকল কার্যক্রম সম্পন্ন করে রোববার রাত থেকে কারখানার উৎপাদন পুরোদমে শুরু হয়েছে।"