বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেকনাফের বিভিন্ন এলাকায় টমটম চালকদের বিরুদ্ধে মানবপাচার ও গাড়ি চুরির অভিযোগ

টেকনাফের বিভিন্ন এলাকায় টমটম চালকদের বিরুদ্ধে মানবপাচার ও গাড়ি চুরির অভিযোগ

মো. মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের টেকনাফ উপজেলা-র বিভিন্ন এলাকায় কিছু টমটম চালকের বিরুদ্ধে মানবপাচারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি টমটম ব্যবহার করে মানবপাচারের ঘটনা বেড়েছে বলে বিভিন্ন মানুষের মুখে শোনা যাচ্ছে।

অভিযোগ রয়েছে, শত শত চোরাই গাড়ি এনে সেগুলো বিভিন্ন এলাকায় কাগজপত্র ছাড়াই চালানো হচ্ছে। এসব গাড়ির কোনো বৈধ রেজিস্ট্রেশন বা লাইসেন্স নেই বলে স্থানীয়রা জানান। তাদের আশঙ্কা, এভাবে অবৈধভাবে যানবাহন চলাচল আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঝুঁকির মধ্যে ফেলছে।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, কিছু চালক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে পরে দ্রুত এলাকা ত্যাগ করে। এতে সাধারণ জনগণ ও স্থানীয় শ্রমিকদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিচয় যাচাই ছাড়া গাড়ি চালানো এবং লাইসেন্সবিহীন যানবাহনের কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবিসমূহ হলো—

  • লাইসেন্সবিহীন সকল টমটম ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা।

  • যৌথ চেকপোস্টে চালকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাচাই-বাছাই নিশ্চিত করা।

  • রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা তদারকি আরও জোরদার করা।

তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।