সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪০:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীদের জয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীদের জয়

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াতপন্থী সকল প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সোমবার ছিল চূড়ান্ত তালিকা প্রকাশের নির্ধারিত দিন। যেহেতু প্রতিটি পদে একক প্রার্থী ছিলেন, তাই নিয়ম অনুযায়ী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
 

বিজয়ীদের তালিকা:-

  • সভাপতি: মো. শহিদুল্লাহ
  • সহ-সভাপতি: মো. নুরুল ইসলাম, মো. এরশাদুর রহমান
  • সাধারণ সম্পাদক: খন্দকার মিজানুর রহমান
  • সহ-সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম মানিক
  • ট্রেজারার: মো. মুজিবুল ইসলাম
  • লাইব্রেরি সম্পাদক: মোশাররফ হোসেন পাখি
  • এনরোলমেন্ট সম্পাদক: মো. শফিউল্লাহ
  • রিক্রিয়েশন সম্পাদক: মো. জহিরুল ইসলাম
  • আইটি সম্পাদক: মো. সাইফুল ইসলাম
  • সদস্য: মো. ওবায়েদ উল্লাহ সরকার, মো. শরিফুল ইসলাম, মো. কামরুল হাসান সুমন, মু. সলিমুল্লাহ খান, মো. মাসুদ

 

গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, যার অনুযায়ী ৬ মার্চ ভোটগ্রহণের কথা ছিল। তবে একাধিক মামলার কারণে এ বছর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারেননি।
 

আইনজীবী সমিতির সর্বশেষ সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন জানান, গত বছরের ৩ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগে তাঁকে ও সাধারণ সম্পাদকসহ ৩২ জন আওয়ামী লীগপন্থী আইনজীবীকে আসামি করা হয়। ফলে তারা মনোনয়নপত্র সংগ্রহের জন্য আদালত চত্বরে যাওয়ার সুযোগ পাননি এবং নিরাপত্তা নিয়েও শঙ্কিত ছিলেন।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম। তিনি বলেন, "যারা নির্ধারিত ফি জমা দিয়েছেন এবং বৈধ ভোটার ছিলেন, তারাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগপন্থী প্রার্থীরা চাইলে আদালতে এসে ফরম নিতে পারতেন।"