সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৭:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

গোয়ালঘর-বসতভিটা ও গবাদিপশু আগুনে পুড়ে ছাই

গোয়ালঘর-বসতভিটা ও গবাদিপশু আগুনে পুড়ে ছাই

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গরু ও তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (০২ মার্চ) রাতে উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ বীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কৃষক ফরিদুল ইসলাম কাজের সুবাদে ছোট ছেলেসহ ঢাকায় থাকেন। তার স্ত্রী প্রতিদিনের ন্যায় গত রবিবার সন্ধ্যায় তার গোয়ালঘরে একটি গর্ভবতি গাভী ও দুইটি ষাঁড় বেঁধে রাতে ঘুমাতে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পায় গোয়াল ঘরে আগুন জ্বলছে। গরুগুলো গোয়ালঘরে বাঁধা থাকায় বের হতে পারেনি। আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
 

এলাকাবাসী দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন নিভাতে ব্যর্থ হয় এবং ততক্ষণে গোয়ালঘরসহ তিনটি কক্ষ, তিনটি গরু, ধান-চাল, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বজরা থেকে নিকটবর্তী হওয়ায় পার্শবর্তী পার্শ্ববর্তী চিলমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
 

ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী রাশেদা বেগম জানান, আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। আজ কি খাবো, কি পড়বো? কিছুই নাই। বাড়ি-ঘর, গরু, ধান-চাল, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 

এ বিষয়ে চিলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নারায়ণ চন্দ্র বর্মা বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ওই এলাকায় পৌঁছাই তবে রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।