মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাসপাতালে থেকে বিকেলে বাসা ফিরছেন খালেদা জিয়া

হাসপাতালে থেকে বিকেলে বাসা ফিরছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে থেকে বিকেলে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন। মঙ্গলবার (২ জুলাই) বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

তিনি জানান, এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বিকেল ৫ টার পর বাসার উদ্দেশে রওনা দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উল্লেখ, গত ২২ জুন শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়ায় রাত সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়াকে। এরপর নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেসমেকার বসানো হয়।