রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র নতুন অফিস উদ্বোধন

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র নতুন অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):-


 

গতকাল রবিবার (২৪ আগস্ট) নগরীর আন্দরকিল্লাস্থ(মোমিন রোড) মেহেরুন টাওয়ার’র (৩য় তলায়) চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র অফিস উদ্বোধন করেন সভাপতি কাজী আবুল মনসুর।
 

এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম। ধন্যবাদ বক্তব্য রাখেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল।
 

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র সাধারণ সম্পাদক গোলাম মাওলা  মুরাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সিনিয়র সাংবাদিক সজল চৌধুরী, মোহন মিন্টু, সাইফুল্লাহ চৌধুরী, ভুপেন দাস, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম পারভেজ, আবুল কাশেম সরোজ, তানভীর আহমেদ, হাসান মুরাদ, এস এম পিন্টু, সরোয়ার আমিন বাবু, রোজী চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী, জাকারিয়া হোসেন, আশ্রাফ আহমেদ প্রমুখ। 
 

সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর বলেন,উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদর মান উন্নয়নই হবে ফোরামের অন্যতম কাজ। বর্তমানে দেশে যে ধারার সাংবাদিকতা চলছে, তাতে সাংবাদিকরা মান সম্পন্ন রিপোর্ট তৈরি করতে নানা সমস্যার সম্মুখীন হন। 

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সেই শূন্যতা পূরণ করতে ভূমিকা রাখবে। আগামীতে ফোরামের সদস্যদের সার্বিক কল্যাণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

পরে কেক কাটা ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক মুহাম্মদ কামরুল হুদা।