সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে মসজিদে হামলার মামলায় চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

চট্টগ্রামে মসজিদে হামলার মামলায় চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

চট্টগ্রাম ব্যুরো:-


 

চট্টগ্রাম আদালতপাড়ায় মসজিদে হামলা ও ভাঙচুরের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
 

মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এই আদেশ দেন। এর একদিন আগে, সোমবার, পুলিশের ওপর হামলার আরেকটি মামলায় একইভাবে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
 

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মসজিদে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা চিন্ময় দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চান। শুনানি শেষে বিচারক এক দিনের জেলগেট জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন।
 

এর আগে, ১৮ মে রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আদালত।
 

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৩ সালের ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময়ের অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ছুরিকাঘাতে নিহত হন।