সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩৯:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

পুঠিয়া বানেশ্বরে চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

পুঠিয়া বানেশ্বরে চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

মোঃ শফিকুল ইসলাম( চারঘাট রাজশাহী) প্রতিনিধিঃ-



রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোটা বসতবা ড়ি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়ায় এলাকার মহিদুল ইসলামের রান্নাঘরে চুলার আগুনে থেকে এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মহিদুল ইসলামের স্ত্রী সকালে রান্না ঘরে খড়ির চুলোতে সকালের খাবার তৈরি করে বাহিরে অবস্থান করেন। পরবর্তীতে রান্নাঘরে চুলোর আগুনে পাশে থাকা শুকনো পাতা ও খড়িতে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়লে ও  আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রান্নাঘর সহ শয়ন ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়। 


ওই বাড়ির মালিক মহিদুল ইসলাম জানান, পরিবার নিয়ে  বাড়িতে বসবাস করে আস ছিলাম। হঠাৎ আগুনে সব পুড়ে গেলো। জামা কাপুড় ও বের করতে পারি নাই। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। মালামাল পুড়ে গেলেও কেউ আহত হয়নি।