বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩১:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল-২০২৬ পাস, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল

সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল-২০২৬ পাস, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ পাস হয়েছে। বিলটি পাসের মাধ্যমে রাজনৈতিক দলসহ যেকোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা আরও জোরদার হলো।

 

বুধবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়।

 

নতুন সংশোধনীর ফলে সরকার এখন থেকে ব্যক্তি ছাড়াও রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কোনো দল বা সংগঠনের কার্যক্রম অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণাও নিষিদ্ধ থাকবে।

 

এছাড়া নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থায়ন, আশ্রয় কিংবা অন্য কোনোভাবে সহায়তা করলে আগের তুলনায় আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

 

আইনটি কার্যকর হওয়ার মাধ্যমে দেশে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সরকারের নিয়ন্ত্রণ ও প্রয়োগ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।