বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ বাংলাদেশ’র সভাপতি জাফর, সম্পাদক ইমন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ বাংলাদেশ’র সভাপতি জাফর, সম্পাদক ইমন

মো: আমিনুল ইসলাম 

 

 

‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ বাংলাদেশ’ সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

 

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভা শেষে সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন। সভায় দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা অংশ নেন।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সারাদেশে কার্যক্রম জোরদার করতে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। এতে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

 

সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে এ কমিটি মাঠপর্যায়ে কাজ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে গেলে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে একাধিক শাখা কমিটি গঠন করা হয়।

 

সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েক দফা ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

 

এ কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।