সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এসএসসি উত্তীর্ণদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক

এসএসসি উত্তীর্ণদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড। এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যন্ত সে আর্থিক সহায়তা পাবে।

 

গতকাল মঙ্গলবার (১৪ মে) থেকে শুরু হয়েছে আবেদন। আগ্রহীরা আগামী ৮ জুন পর্যন্ত আবেদনের সুযোগ পাবে। প্রাথমিকভাবে বাছাই শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১২ জুন। উচ্চমাধ্যমিক বা এইচএসসি পড়ার সময় প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার টাকা। পাঠ্য উপকরণ কিনতে প্রতিবছর ২ হাজার ৫০০ টাকা এবং পোশাকের জন্য ১ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। 


আবেদনের যোগ্যতা

  • এই শিক্ষাবৃত্তির জন্য সিটি করপোরেশন ও জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ–৫ থাকতে হবে।

  • গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ ৪ দশমিক ৮৩ থাকতে হবে।

 

বৃত্তির অন্যান্য শর্ত

  • যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে, সে এ বৃত্তির জন্য বিবেচত হবে না।

  • গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৯০ শতাংশ নির্ধারিত থাকবে।

  • মোট বৃত্তি শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

 

আবেদনের সময় যা লাগবে

  • আবেদনকারীর পাসপোর্ট রঙিন ছবির স্ক্যান কপি।

  • আবেদনকারীর মা-বাবার পাসপোর্ট রঙিন ছবির স্ক্যান কপি।

  • এসএসসি-সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

 

আবেদন করবেন যেভাবে

  • আবেদনপ্রক্রিয়া ডাচ্‌-বাংলা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে করতে হবে। চূড়ান্ত ফল ওয়েবসাইটে জানানো হবে। 

  • ওয়েবসাইটের Primary Selection Letter ও নির্দেশিকার প্রিন্ট কপিসহ সব কাগজের সত্যতা যাচাইয়ে ডাচ্‌-বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ১৩ জুন ২০২৪ থেকে ৯ জুলাই ২০২৪।