সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এরদোগান পাকিস্তানে ২ দিনের সফরে

এরদোগান পাকিস্তানে ২ দিনের সফরে

অনলাইন ডেস্ক
 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সফরের সঙ্গে তাঁর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলও উপস্থিত রয়েছে। খবর জিও নিউজ এবং সামা টিভির।
 

গতকাল বৃহস্পতিবার ভোরে তুরস্কের প্রেসিডেন্ট রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে পৌঁছান। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা, এদের মধ্যে ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ফার্স্ট লেডি আসিফা ভুট্টো, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

এরদোগানের আগমন উপলক্ষে ২১ বার তোপধ্বনির মাধ্যমে সম্মাননা জানানো হয়। পাকিস্তান বিমান বাহিনীর জেট ফাইটাররা তার বিমানকে আকাশে এসকর্ট করে। তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
 

বিমানবন্দরের সংবর্ধনা অনুষ্ঠানে দুই শিশু ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে ফুলের তোড়া উপহার দেন। সামরিক ব্যান্ডের পরিবেশনা এবং পাকিস্তান ও তুরস্কের জাতীয় পতাকার সঙ্গে শিশুদের উচ্ছ্বাস দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ হয়ে ওঠে।
 

এই দুই দিনের সফরে প্রেসিডেন্ট এরদোগান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সফরের মূল অংশ হিসেবে পাকিস্তান-তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের (এইচএলএসসিসি) সপ্তম বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন তারা।
 

বৈঠকের পর যৌথ ঘোষণা দেওয়া হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। দুই নেতা এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন, এবং এরদোগান পৃথকভাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করবেন।
 

তুরস্কের প্রেসিডেন্ট পাকিস্তান-তুরস্ক বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামেও ভাষণ দেবেন, যেখানে উভয় দেশের শীর্ষ বিনিয়োগকারী, করপোরেট সংস্থা ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।
 

এইচএলএসসিসি একটি সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী প্ল্যাটফর্ম, যা পাকিস্তান ও তুরস্কের মধ্যে কৌশলগত দিকনির্দেশনা প্রদান এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে। এর আগে এই পরিষদের ছয়টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সর্বশেষ বৈঠকটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইসলামাবাদে আয়োজন করা হয়েছিল।