বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরানের আগুন উৎসবে নিহত ১১ ও আহত ৩৫৫০

ইরানের আগুন উৎসবে নিহত ১১ ও আহত ৩৫৫০

পারস্য নববর্ষের আগে ইরানের ঐতিহ্যবাহী আগুন উৎসব উদযাপনের সময় দেশটিতে ১১ জন নিহত এবং সাড়ে তিন হাজারেরও বেশি আহত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

জরুরি পরিষেবা প্রধান জাফর মিয়াদফর বলেছেন, ‘২০ ফেব্রুয়ারি থেকে চাহারশানবে সুরি সম্পর্কিত ঘটনায় ২৬ জন মারা গেছে।’ এ ছাড়াও উৎসবের দিন অন্তত ১১ জন এবং ৩ হাজার ৫৫০ জনেরও বেশি আহত হয়েছে।

ফারসি ভাষায় চাহারশানবে সুরি নামে আগুন উৎসবটি প্রতিবছর ইরানি ক্যালেন্ডার বছরের শেষ মঙ্গলবার রাতে পালিত হয়। ২০ মার্চ পর্যন্ত এই উৎসব চলে।

উৎসব চলাকালীন অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মাদের তাড়ানোর জন্য আগুনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং স্লোগান দেয়। উৎসবটি ইরানের প্রাক-ইসলামিক ঐতিহ্যের অংশ। এই উৎসব ইরানের তরুণদের কাছে বেশ জনপ্রিয়।

দেশটির প্রধান জাফর মিয়াদফর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ২০ ফেব্রুয়ারি থেকে চাহারশানবে সুরি সম্পর্কিত ঘটনায় ২৬ জন মারা গেছে।

এছাড়াও উৎসবের দিন অন্তত ১১ জন এবং ৩ হাজার ৫৫০ জনেরও বেশি আহত হয়েছে।

তবে এই উৎসব ইরানের তরুণদের কাছে বেশ জনপ্রিয়। তাদের মধ্যে অনেকেই উৎসবের জন্য তাদের নিজস্ব আতশবাজি তৈরি করে