রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৯:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

বাংলাদেশের কাঁচাপাট ১২ দেশে রপ্তানি

বাংলাদেশের কাঁচাপাট ১২ দেশে রপ্তানি

নারায়ণগঞ্জ ও খুলনার দৌলতপুর মোকাম থেকে বর্তমানে বাংলাদেশের কাঁচাপাট বিশ্বের ১২টি দেশে রপ্তানি হচ্ছে।
 

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ও পাট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ভারত, পাকিস্তান, চীন, নেপাল, ব্রাজিল, যুক্তরাজ্য, ভিয়েতনাম, তিউনেশিয়া, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে কাঁচাপাট রপ্তানি হয়েছে।
 

তবে বেলজিয়াম, কিউবা, মিশর, এল সালভেদর, ইথিওপিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, তানজানিয়া, জায়ার, রোমানিয়া ও ফিলিপাইনে এখন আর পাট রপ্তানি হচ্ছে না।
 

ব্যবসায়ীদের মতে, ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারিতে ১২টি দেশে কাঁচাপাট রপ্তানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে ভারতে। এরপর নেপাল, পাকিস্তান, আইভরি কোস্ট, চীন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া প্রধান বাজারে পরিণত হয়েছে।
 

তারা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, ভারতের নিষেধাজ্ঞা, করোনা মহামারি এবং ডলারের অস্থিরতার কারণে কাঁচাপাট রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ২১ লাখ ১২ হাজার ৪০০ বেল কাঁচাপাট রপ্তানি করে ১ হাজার ৯০৬ কোটি ৭৬ লাখ টাকা আয় করেছিল। অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত রপ্তানি হয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৫৬৯ বেল, যার মূল্য ১ হাজার ৯৭ কোটি ২৭ লাখ টাকা।
 

গাজী জুট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান গাজী শরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশে উৎপাদিত পাট বিশ্বের সবচেয়ে মানসম্মত। তবে ২০০৯-১০ সালের পর কয়েক দফা রপ্তানি বন্ধ হওয়ায় কিছু বাজার হারিয়েছে বাংলাদেশ।” তিনি আরও জানান, আগে সড়কপথে পাট ভারতে যেত, এখন তা জলপথে পাঠাতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে, যা ভারতীয় ব্যবসায়ীদের জন্যও ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে।
 

চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরসহ বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি কাঁচাপাট বিদেশে যায়।
 

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ জানান, বর্তমানে নারায়ণগঞ্জ ও খুলনার প্রায় ২৫ জন ব্যবসায়ী কাঁচাপাট রপ্তানিতে সক্রিয়। তিনি বলেন, “নতুন বাজার সৃষ্টি ও রপ্তানি বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সূত্র: বাসস