শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৭:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে, ঘন কুয়াশায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে, ঘন কুয়াশায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা

কুড়িগ্রাম প্রতিনিধি:


 

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের দাপট। প্রতিদিনই তাপমাত্রা কমছে, আর ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো অঞ্চল। পরিস্থিতি এমন যে, দিনের আলোতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার পাশাপাশি উত্তরের হিমেল বাতাস সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি। যদিও দুপুরে সূর্যের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়ে, তবুও শীতজনিত অসুস্থতায় বেশি ভুগছেন শিশু ও বয়স্করা।
 

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুয়াশা আরও ঘন হবে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। বর্তমানে জেলায় গড়ে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে বলেও তিনি জানান।