বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

গাইবান্ধায় মাসব্যাপী বাণিজ্য মেলা স্থগিতের আদেশ হাইকোর্টের

গাইবান্ধায় মাসব্যাপী বাণিজ্য মেলা স্থগিতের আদেশ হাইকোর্টের

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা জেলা প্রতিনিধি:-

 

গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই মেলা অনুষ্ঠানের কথা ছিল। 


গাইবান্ধা সদর উপজেলার চকমামোরোজপুর গ্রামের আবু তালেব নামের এক ব্যক্তি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাণিজ্য মেলার  অনুমতি পান। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মেলার জন্য স্থানীয় চেম্বার অফ কমার্সের অনাপত্তি প্রয়োজন।


কিন্তু সেই আইন আমলে না ওই ব্যাক্তির নামে অনুমতি দেওয়া হয়। এতে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েন চেম্বার নেতারা।


ক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ১৬১০৬/২৪) দায়ের করেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এমরান কবির শামীম। গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ  শুনানি শেষে মেলা বসানোর সকল কার্যক্রম স্থগিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর ইউএনও, ওসি সদর থানাকে নির্দেশ দেন। আবেদনকারীর পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন অ্যাডভোকেট  বিএম মামুনুর রশীদ।


চেম্বার অব কমার্সের পরিচালক হাসান মাহমুদ জনি বলেন, বাণিজ্য মন্ত্রনালয়ের পরিপত্র অগ্রাহ্য করে স্থানীয় ব্যবসায়ীদের বৃহত্তর সংগঠনকে মাইনাস করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মেলা বসানোর অনুমতি জেলা প্রশাসক দিতে পারেন না। তাই উচ্চ আদালতের দ্বারস্থ হই আমরা। 


এবিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ শুক্রবার সকালে মুঠোফোনে বলেন, মহামান্য হাইকোর্ট থেকে মেলার কার্যক্রম স্থগিতের আদেশ এখনও হাতে পাইনি।