সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি

শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি

জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যায় ৮৪৮ জন নেতাকর্মীর নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান এই তথ্য জানান।
 

এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। বিএনপি ট্রাইব্যুনালে অভিযোগের সঙ্গে ৮৪টি মামলার এজাহার কপি, অডিও, ভিডিও ও সংশ্লিষ্ট তালিকা জমা দিয়েছে।
 

২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কোটাবিরোধী আন্দোলনে বিএনপি সমর্থন জানায় এবং এতে অংশগ্রহণ করে। এই সময় ৮৪৮ জন শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। এছাড়া, দেশজুড়ে হওয়া মামলাগুলোর এজাহার, পত্রিকার ছবি, অডিও ও ভিডিও সংলগ্ন দালিলিক প্রমাণসহ জমা দেওয়া হয়েছে।
 

ট্রাইব্যুনালের আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের উপর নির্বিচারে গুলি, নির্যাতন, এবং ধারালো অস্ত্র দিয়ে গণহত্যা চালানো হয়। এসব অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা গ্রহণ করবে।