রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০৬:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

কুমিল্লায় মা ও বোনকে কুপিয়ে হত্যা, ছেলে-পুত্রবধূ আটক

কুমিল্লায় মা ও বোনকে কুপিয়ে হত্যা, ছেলে-পুত্রবধূ আটক

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-

 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামনগর এলাকায় মা ও তার কন্যাকে কুপিয়ে হত্যা করার অভিযোগে একজন যুবক ও তার স্ত্রীকে পুলিশ আটক করেছে। ঘটনাটি রোববার (৩১ আগস্ট) বিকেলে ঘটেছে।
 

নিহতরা হলেন আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তাদের মেয়ে শিল্পী আক্তার (৪০)। অভিযোগে অভিযুক্ত যুবক হলেন লুৎফা বেগমের ছেলে মো. শাহীন।
 

নিহত লুৎফা বেগমের মেয়ে শিউলি আক্তার জানিয়েছেন, “আমাদের মায়ের ওপর শাহীন ও তার স্ত্রী লাকি আক্তার নিয়মিত নির্যাতন চালাত। শনিবার বিকেলেও তারা মাকে ও আমাকে মারধর করেছিল। রোববার দুপুরে স্থানীয়রা আমাদের মায়ের ও বোনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।”
 

অভিযুক্ত শাহিনের চাচাতো ভাই মো. জসিম উদ্দিন বলেন, “দুপুরে শাহিন আমাদের বলল তার মা ও বোন মারা গেছেন। আমরা গিয়ে দেখি তারা খাটে শুয়ে আছেন, এবং যাচাই করে দেখি দুজনেই নিহত।”
 

কুমিল্লার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে।”