শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৭:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকান তৈরি পিস্তল ও গুলিসহ একজন যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকান তৈরি পিস্তল ও গুলিসহ একজন যুবক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার মহানন্দা সেতুর টোলপ্লাজায় পুলিশের চেকপোস্টে পিস্তল ও গুলিসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ।
 

রয়েল হাসান অরণ্য শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচোকা মাদ্রাসা বাজার এলাকার মৃত আল মামুনের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে আমেরিকান তৈরি ৭.৬৫ মি.মি. পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ অরণ্যকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন।
 

ওয়াসিম ফিরোজ আরও জানান, অস্ত্রসহ অরণ্যকে আটক করার পর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।