সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নেই: সেনা সদর দপ্তর

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নেই: সেনা সদর দপ্তর

আসন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে সেনা সদর দপ্তর।
 

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেনাবাহিনীর দায়িত্বের আওতায় পড়ে না। বিশেষত ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের কোনো প্রশ্নই ওঠে না। এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একই বিষয় পরিষ্কার করা হয়েছিল।
 

তবে এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীকে জড়িয়ে বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা এবং নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে।
 

সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, দীর্ঘদিন পর হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।