বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩২:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শীতের কঠিন সময় কাটিয়ে উঠেছে ইউক্রেন

শীতের কঠিন সময় কাটিয়ে উঠেছে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশ শীতের খুব কঠিন একটা সময় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

গতকাল বুধবার জেলেনস্কি তাঁর নিয়মিত ভাষণে এ কথা বলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি নিয়ে তিনি নিয়মিত ভাষণ দিয়ে থাকেন।

শীতকালকে কেন্দ্র করে ইউক্রেনে হামলা জোরদার করেছিল রাশিয়া। তারা ইউক্রেনের বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো নিশানা করে পদ্ধতিগত হামলা চালায়।

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লাখো ইউক্রেনীয়কে অনেকটা সময় বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়। রুশ হামলায় ইউক্রেনের হিটিং-ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। ফলে ইউক্রেনীয়দের তীব্র শীতে নিদারুণ কষ্ট ভোগ করতে হয়।

শীতের এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারায় ইউক্রেনীয়দের প্রশংসা করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা এই শীতকাল কাটিয়ে উঠেছি। এটা খুবই একটা কঠিন সময়প্রত্যেক ইউক্রেনীয় এই সমস্যার মুখোমুখি হয়েছিল। কিন্তু আমরা এখনো ইউক্রেনকে বিদ্যুৎ ও তাপ প্রদান করতে সক্ষম।’

ইউক্রেনের বিদ্যুৎ-ব্যবস্থার ওপর রুশ হামলার হুমকি এখনো রয়েছে বলে মনে করেন জেলেনস্কি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি এই হামলার এক বছর পূর্ণ হয়।