মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ন্যাটো ফোর্সের ২৫ সদস্য আহত কসোভোয় সংঘর্ষে

ন্যাটো ফোর্সের ২৫ সদস্য আহত কসোভোয় সংঘর্ষে

কসোভোর উত্তরাঞ্চলে সার্ব বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিনটি টাউন হলের সুরক্ষার দায়িত্বে থাকা অন্তত ২৫ জন ন্যাটো সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের চিকিৎসা চলছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান। 

প্রতিবেদনে বলা হয়, সার্ব অধ্যুষিত অঞ্চলে আলবেনিয়ান গোষ্ঠীর মেয়র নির্বাচিত হওয়ায় সংঘর্ষ শুরু হয়। রাস্তায় নেমে বিক্ষোভ করে সার্বরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। গ্রেনেডও মারা হয় বলে অভিযোগ। প্রত্যাঘাত করে সার্ব বিক্ষোভকারীরাও। 

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভ মোকাবিলা করতে সোমবার পথে নামে ন্যাটোর শান্তি বাহিনী বা কেফোর। এসময় একাধিক দেশ থেকে আসা তাদের ফোর্সের অন্তত ২৫ জন অফিসার আহত হয়েছেন।


সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিকও তার সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

ইটালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১১ জন ইটালির সেনা আহত হয়েছেন। তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে সকলেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। মৃত্যুর আশঙ্কা নেই।

হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টফ জালে-বব্রভনিস্কি বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে হাঙ্গেরির ৭ সেনা গুরুতর আহত হয়েছেন, চিকিৎসা সেবা দিতে তাদেরকে হাঙ্গেরিতে নিয়ে আসা হবে।