বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাম করোনার চেয়ে কোনো অংশে কম নয় : স্বাস্থ্যমন্ত্রী

হাম করোনার চেয়ে কোনো অংশে কম নয় : স্বাস্থ্যমন্ত্রী

হাম করোনার চেয়েও কোনো অংশে কম নয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকার হাম নিয়ে হেলাফেলা করেছে। রবিবার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

 

তিনি জানান, ‘হাম বজ্রপাতের মতো দ্রুত ছড়িয়ে পড়ছে’— যার কারণে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি পর্যায়ে হাসপাতালগুলোতে ভেন্টিলেটর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া হামের রোগীদের প্রায় ৮২ শতাংশই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশু। এ কারণে এই বয়সসীমার শিশুদের অগ্রাধিকার দিয়ে টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

 

তিনি আরও জানান, আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সুস্থ শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু হবে। একই দিনে বরিশাল ও ময়মনসিংহেও এই কার্যক্রম চালু করা হবে।

 

পরবর্তীতে ১৩ মে থেকে দেশের অবশিষ্ট সব জেলা ও উপজেলায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

এদিকে প্রধানমন্ত্রী হামে আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, তারেক রহমানের নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই এই টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে।