রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রমজানে অটোরিকশা ভাড়ায় ছাড় দিয়ে অনন্য নজির সাইদুলের

রমজানে অটোরিকশা ভাড়ায় ছাড় দিয়ে অনন্য নজির সাইদুলের

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

পবিত্র রমজান মাস উপলক্ষে যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়া থেকে ৫ থেকে ১০ টাকা কম নিচ্ছেন অটোরিকশাচালক সাইদুল ইসলাম। রোজার মাসে তাঁর এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করছেন সবাই।
 

সাইদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার রুপার খামার এলাকার বাসিন্দা। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। পাঁচ বছর ধরে তিনি কুড়িগ্রাম থেকে চিলমারী ৩০ কিলোমিটার পথে অটোরিকশা চালান। সেই আয়েই চলে তাঁর সংসার। গত দুই বছর ধরে তিনি রমজান মাসে যাত্রীদের জন্য এই বিশেষ ছাড় দিয়ে আসছেন।
 

খবরে দেখেছেন, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ছাড় দেওয়া হয়; সে থেকে অনুপ্রাণিত হয়ে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানালেন সাইদুল। বড় কিছু করার সামর্থ্য তাঁর নেই, তবে অটোরিকশাচালক হিসেবে তিনি ভাড়াটুকুতে ছাড় দেওয়ার সামর্থ্য রাখেন। তাই সেটাই করেছেন। তিনি নির্ধারিত ভাড়া থেকে ৫ টাকা, আবার কখনো ১০ টাকা কম নেন জানিয়ে বললেন, পুরো রমজানেই এটা তিনি চালিয়ে যাবেন।
 

উলিপুর-চিলমারী পথের নিয়মিত যাত্রী স্কুলশিক্ষক জরীফ উদ্দীন বলেন, রমজানে সাইদুল ইসলামের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এটি সমাজের জন্য একটি দারুণ দৃষ্টান্ত।
 

বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সিরাজুল ইসলাম বলেন, রমজান মানুষকে আরও দয়ালু ও মানবিক হতে শেখায়। সাইদুল তাঁর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর দেখাদেখি আরও অনেকে রোজাদারদের সহায়তায় এগিয়ে আসবেন বলে আশা তাঁর।