সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যেসব ভুলে ঝরে পড়ে চুল

যেসব ভুলে ঝরে পড়ে  চুল

সামান্য ভুলই বলতে হবে। বিষয়গুলো এত জটিল নয়। কিন্তু অনুসরণ না করায় নিয়মিত চুল ঝরে পড়ে৷ চুল ঝরা নিয়ে আমাদের দুশ্চিন্তার অন্ত নেই। আবার এই চুল ঝরার জন্য আমরাই দায়ি। কিন্তু কোন ভুলের কথা বলছি? সেগুলো একবার দেখলেই বুঝতে পারবেন। 

কন্ডিশনার দিচ্ছেন তো?
অনেকে চুল পরিষ্কার করার জন্য নিয়মিত শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু চুলের প্রাণ ধরে রাখার স্বার্থে কন্ডিশনারও যে ব্যবহার করতে হয় তা হয়তো অনেকেই জানেন না। জানলেও আলসে স্বভাবের কারণে ব্যবহার করেন না। চুলে প্রয়োজনীয় তেল সরিয়ে দেয় শ্যাম্পু। ফলে চুল রুক্ষ হয়ে উঠতে পারে। তাই শ্যাম্পুর পর নিয়মিত কন্ডিশনার দেওয়াও জরুরি। 


চুল আঁচড়ানোর কথা সেই কবেই ভুলে গেছেন
মাথায় যে একটু চিরুনি দিতে হয় সে কথা আর আপনার মাথায় নেই। মনে থাকার কথাও নয়। কিন্তু চুল না আঁচড়ানোর কারণে মাথায় চুল জট পাকাতে থাকে। আর জট পাকালে চুলে টান বাড়ে। চুলে চিরুনি বুলালে মাথার ঘর্মগ্রন্থি থেকে প্রাকৃতিক তেল উৎপাদিত হয়। তাছাড়া চিরুনি দিয়ে আচড়ালে মাথার ত্বকে রক্ত সঞ্চালন অনেক বাড়ে। সব মিলিয়ে আপনার চুলের স্বাস্থ্য হয় আরও ভালো। 

ভেজা চুলে ঘুমানো
অনেকে রাতে গোসল করেন। রাতে শ্যাম্পু করে ঘুমালে এবং চুল ভালোভাবে না শুকোলে বালিশের কারণে ভেঙে যেতে পারে। এই অভ্যাস তাই এড়িয়ে চলাই মঙ্গলকর।