মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত মসজিদুল হারামে

রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত মসজিদুল হারামে

মক্কার পবিত্র মসজিদুল হারামে রমজানের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমাম হিসেবে ছিলেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল-দাওসারি ও শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত এ নামাজে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিরা।

 

এশার নামাজের পর রমজান উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। বিশ্বের মুসলিমদের মরজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘রমজান মাস আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের মাস। এ সময়ে মহান আল্লাহর নিষ্ঠাপূর্ণ আনুগত্যের মাধ্যমে নামাজ, রোজা, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের মধ্যে সময় কাটানো সবার কর্তব্য।’ 

রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত মসজিদুল হারামে

এবার পবিত্র মসজিদুল হারামে পাঁচজন ইমাম তারাবির নামাজ পড়াবেন। তারা হলেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল দাওসারি, শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস, শায়খ ড. আবদুল্লাহ আল বিন আওয়্যাদ আল জুহানি, শায়খ ড. মাহির বিন হামাদ আল মুয়াইকালি ও শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ। তারা রমজানের শেষ ১০ দিনেও তাহাজ্জুদ নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

এবারের রমজানে বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় রমজান বিষয়ক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। ইসলামের সুমহান বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়।