রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:০৬:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রামের ৭২টি অবৈধ ইটভাটার মধ্যে ২টি গুঁড়িয়ে দেওয়া হলো

কুড়িগ্রামের ৭২টি অবৈধ ইটভাটার মধ্যে ২টি গুঁড়িয়ে দেওয়া হলো

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

নির্দেশনা না মানায় কুড়িগ্রামে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (৭ মার্চ) ও শনিবার দিনভর চালানো অভিযানে জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ দল।
 

কুড়িগ্রাম পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
 

পরিবেশ অধিদফতর জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রামে ১০৮টি ইটভাটায় ইট পোড়ানো শুরু হয়। এসব ভাটার মধ্যে ৭২টি অবৈধ। গত ১ মার্চ পর্যন্ত চলতি মৌসুমে জেলায় ৬১টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ৪১টি অবৈধ ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে এসব ইটভাটার বেশির ভাগই চালু করা হয়েছে বলে জানা গেছে।
 

ভ্রাম্যমাণ আদালতের অভিযান সূত্রে জানা গেছে, জেলায় চলমান অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। আগে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার পর আবার চালু করেছে এমন অবৈধ ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার জেলার ফুলবাড়ী উপজেলায় এবং শনিবার নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 

শুক্রবার ফুলবাড়ী উপজেলার খড়িবাড়িতে অবস্থিত মেসার্স এমএবি ব্রিকস নামক ইটভাটার চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও ভাটার আগুন নিভিয়ে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
 

একইভাবে শনিবার ভ্রাম্যমাণ আদালত জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে মেসার্স এসএস ফোর নামে ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেন।
 

কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
 

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘বন্ধ করে দেওয়ার পর আবার চালু করায় দুই দিনে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো চালু থাকলে সেগুলোকেও একই পরিণতি ভোগ করতে হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’