মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যারা ম্যারাথন দৌড়ের উপযুক্ত নন

যারা ম্যারাথন দৌড়ের উপযুক্ত নন

বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণা বলছে মানুষের শরীর দৌড়ের জন্য উপযুক্ত নয়। তবে মানুষ এই ধারণাকেও ভুল প্রমাণ করেছে। লম্বা দূরত্বের দৌড় বা ম্যারাথনে মানুষ নিজেকে ছাপিয়ে  যাচ্ছে বারবার। গড়া হচ্ছে রেকর্ড। কিন্তু ম্যারাথন দৌড়ের ক্ষেত্রে উপযুক্ত শারীরিক সক্ষমতাও জরুরি। অনেকে বুড়ো বয়সে ম্যারাথন দৌড়ে যাচ্ছেন। তারমানে এই নয় সবাই এরজন্য উপযুক্ত। 

ম্যারাথন দৌড়ের জন্য নিজেকে গড়তে হয়। আবার কেউ কেউ একেবারেই ম্যারাথন দৌড়ের উপযুক্ত নন। কারা ম্যারাথন দৌড়াতে পারবেন না এ বিষয়ে লিভারপুল জন মুর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিষয়ক বিজ্ঞানী ড. মার্ক লেইক কিছু মন্তব্য করেছেন। এটি একটি শারীরিক চ্যালেঞ্জ। তাই কিছু মানুষ ম্যারাথন দৌড়াতে পারেন না। 

*অতিরিক্ত ওজন আছে কিংবা ওজন একেবারেই কম এমন ব্যক্তি। 
*যাদের আগে পায়ে চোট আছে বা গুরুতর কোনো দুর্ঘটনার রেকর্ড আছে। 
*শরীরের গঠনে যাদের অসামঞ্জস্য আছে। অনেকের এক পা অন্য পায়ের তুলনায় ছোট। তাদের ক্ষেত্রে। 
*কোনোরকম পূর্বপ্রস্তুতি নেই যাদের। 
*নিয়মিত যারা দৌড়ান না এবং শখের বশে যোগ দিতে চান।
*ম্যারাথনের জন্য শরীর প্রস্তুতি সম্পর্কে ধারণা না রেখে ভুলভাবে যারা ব্যায়াম করেন।