শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি বিক্রির উৎসব, হুমকিতে কৃষিজমি

মাদারগঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি বিক্রির উৎসব, হুমকিতে কৃষিজমি

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তিন ফসলি কৃষিজমি কেটে অবাধে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের কৃষকদের আবাদও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
 

রোববার (তারিখ উল্লেখযোগ্য) মাদারগঞ্জ উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের চাঁদপুর মৌজায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্তত তিনটি ভেকু ব্যবহার করে তিন ফসলি জমি থেকে দেদারসে মাটি কাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির প্রভাবশালী চক্র ভূমি আইন উপেক্ষা করে এসব কৃষিজমি কেটে মাটি বিক্রি করছে, যা সরাসরি কৃষি উৎপাদনের জন্য হুমকিস্বরূপ।
 

স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন, রব্বানী, সোহরাব ও বকুল নামের কয়েকজন ব্যক্তি ভূমি আইনের বিধিনিষেধ সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন এবং তা বাড়ি নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এর ফলে জমির ওপরের উর্বর মাটি বা টপ সয়েল ধ্বংস হচ্ছে, যা ভবিষ্যতে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় কৃষক জানান, ফসলি জমি কেটে মাটি বিক্রির কারণে তাঁদের আবাদি জমিও ঝুঁকিতে পড়েছে। জমিতে সেচ দিতে গেলে পানি পাশের কাটা ক্ষেতে নেমে যায়, ফলে চাষাবাদ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেক কৃষক নিজের জমি থেকেও মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে ধীরে ধীরে কমে যাচ্ছে তিন ফসলি জমির পরিমাণ এবং কৃষি পণ্যের উৎপাদন।
 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, ভেকু দিয়ে ফসলি জমি কেটে মাটি বিক্রির বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।