মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুধ ও ডিম একসঙ্গে খেলে হতে পারে বদহজম

দুধ ও ডিম একসঙ্গে খেলে হতে পারে বদহজম

দিনে ডিম আর দুধ খাওয়াটা রুটিনের অংশ হয়ে যায়। কিন্তু অনেকের মধ্যে ধারণা রয়েছে দুধ ও ডিম একসঙ্গে খেলে পেটে বদহজম হতে পারে। ধারণাটি ভুল নয়। যারা দুধের সঙ্গে কাঁচা ডিম মিশিয়ে খান তাদের জন্য এটি সমস্যা হতে পারে। 

দুধ ও ডিম এই দুই খাবারেই হেলদি ফ্যাট ও প্রোটিন রয়েছে৷ শরীর ও মস্তিষ্কের বিকাশের জন্য এটি জরুরি। সে সুবিধা আপনি পাবেন। কিন্তু এই দুটো খাবার একসঙ্গে পেলে পেটে বদহজম, গ্যাস, পেটফাঁপা ও ফুলে ওঠার মত সমস্যা হয়। অনেক সময় ত্বকেও সংক্রমণ হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি।

যখন বেকিংজাতীয় খাবার করছেন তখন দুধ ও ডিম একসঙ্গে দিলে সমস্যা নেই। আপনি যখন দুধ আর ডিম একসঙ্গে খাচ্ছেন তখন পেটে সমস্যা হতে পারে। অনেকে ভাবেন বেকিংজাতীয় খাবারেও এজন্য পেটে সমস্যা হয়। বাস্তবে বিষয়টি এমন নয়। মূলত দুধের সঙ্গে কাঁচা ডিম ভুলেও মিশিয়ে খাবেন না। সবসময় রান্না করে খাওয়ার চেষ্টা করুন।