মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রমজানে শত কোটি খাবার প্যাকেট বিতরণ করবে দুবাই

রমজানে শত কোটি খাবার প্যাকেট বিতরণ করবে দুবাই

পবিত্র রমজান মাসে সারা বিশ্বে এক শ কোটি খাবারের প্যাকেট বিতরণের উদ্যোগ নিয়েছে দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। গত ১৯ মার্চ এক টুইট বার্তায় এ কথা জানান মোহাম্মদ বিন রাশিদ।

 

টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের বার্ষিক রীতি অনুসারে এ বছরের পবিত্র রমজানে আমরা এক শ কোটি খাবার দান করব। বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে একজন ক্ষুধার্ত। অভাবীকে সাহায্য করা আমাদের মানবিক, নৈতিক ও ইসলামী দায়িত্ব। বিশেষত রমজান মাস এ ধরনের কাজে উৎসাহ দেয়। প্রতিবছর ওয়াকফর মাধ্যমে টেকসই উপায়ে শত কোটি প্যাকেট খাবার সরবরাহ করাই আমাদের লক্ষ্য।’ গত বছর প্রথমবারের মতো এক শ কোটি প্যাকেট খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে বিশ্বের ৫০টি দেশের দুস্থদের সাহায্য করা হয়।

 

মূলত ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রচেষ্টার অংশ হিসেবে উদ্যোগটি চালু হয়। ১ বিলিয়ন মিসল ক্যাম্পেইনের ওয়েবসাইটে খাদ্য সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া যাবে। ২০২০ সালের রমজানে স্থানীয়দের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০ মিলিয়ন খাবার বিতরণ করা হয়। ২০২১ সালে চার মহাদেশে ১০০ মিলিয়ন প্যাকেট খাবার দেওয়া হয়। ২০২২ সালে এক শ কোটি প্যাকেট খাবার বিশ্বের ৫০টি দেশে বিতরণ করা হয়।