সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তিত গতিসীমা অনুযায়ী যানবাহন চলাচল শুরু হয়ে গেছে।
 

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
 

শনিবার (১ মার্চ) সকালে এক্সপ্রেসওয়ের বৈদ্যুতিক সাইনবোর্ডে ৮০ কিলোমিটার গতিসীমা নির্দেশক সংকেত দেখা গেছে। সড়কের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক বোর্ডে নতুন গতিসীমা অনুসরণ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে, সড়কের পাশে ম্যানুয়াল সংকেতে এখনও ৬০ কিলোমিটার গতিসীমা প্রদর্শিত হচ্ছে, যা এখনও সরানো হয়নি।
 

এর আগে, এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গাড়ি চালনা রোধে কর্তৃপক্ষ একটি নীতিমালা তৈরি করেছিল। সেই নীতিমালা অনুসারে, এখন থেকে সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।